শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫.৫১ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন।

আজ সোমবার এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন। মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

এর আগে গত ২৩ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক বলেন, “দেশের প্রথম মেট্রোরেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

তিনি আরও বলেন, “প্রথম ধাপে ১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট খুলে দেওয়া হবে। এ পথে ৯টি স্টেশন রয়েছে। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নির্মাণসামগ্রী সরানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com