শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলা গুলিতে দুই রোহিঙ্গা নিহত

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১২.৩৩ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা রোহিঙ্গা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে বালুখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও নবী হোসেন গ্রুপ নামে পরিচিতি একটি সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ক্যাম্পে পৌঁছালে, পুলিশকে লক্ষ্য করে সংঘর্ষরত পক্ষগুলো গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ক্যাম্পবাসীরা আরও জানায় যে নিহতদের মধ্যে একজন ক্যাম্প-৮ এর বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল।” নিহত এবং পালিয়ে যাওয়া সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত ও ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com