বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১২.২৩ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে করে ওই এলাকার শহর ও আশেপাশের এলাকা বিদ্যুৎবিছিন্ন হয়ে পড়ে।

ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ ফেসবুকে লিখেছেন, “ক্ষতির মাত্রার কারণে, গুরুতর অবকাঠামো ব্যতীত ওডেসার সমস্ত বিদ্যুৎ ব্যবহারকারীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্শেঙ্কো বলেছেন, তবে দুটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই কৃষ্ণ সাগরের উপরে সেগুলিকে গুলি করে ফেলে দেয়া হয়।

মার্শেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, “আমাদের অঞ্চলের প্রায় সমস্ত জেলা এবং এলাকা গুলিতে বিদ্যুৎ নেই।”

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ, শুক্র এবং শনিবারের মধ্যে, ইউক্রেন জুড়ে প্রায় ২০টি বিমান হামলা এবং ৬০টিরও বেশি রকেট হামলার কথা জানিয়েছে।

জেনারেল স্টাফের মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন বলেছেন, বাখমুট জেলায় ২০টিরও বেশি জনবহুল এলাকা গোলাগুলির কবলে পড়েছে। ওইসব এলাকায় তুমুল সক্রিয় লড়াই চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, পূর্ব ডোনেটস্ক এবং লুহানস্ক প্রদেশের বেশ কয়েকটি সম্মুখ সারির শহরের পরিস্থিতি  খুব ভয়াবহ।

জেলেন্সকি শুক্রবার তাঁর রাতের ভিডিও ভাষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলির নামকরণ করে বলেন, “বাখমুত, সোলেদার, মেরিঙ্কা, ক্রেমিনা। দীর্ঘদিন ধরে, এই অঞ্চলের জমিতে এমন কোনও বসবাসের জায়গা নেই, যা শেলের আঘাতে কিংবা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়নি।

বার্তা সংস্থা এপি’র মতে, যদি রাশিয়ার বাহিনী বাখমুত দখল করে, তাহলে তারা ইউক্রেনের সরবরাহ লাইন কেটে দিতে পারে এবং ডোনেটস্কে ইউক্রেনের মূল ঘাঁটি ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কে যাওয়ার পথ খুলে দিতে পারে।

রাশিয়া বছরের অর্ধেকেরও বেশি সময় ধরে বাখমুতে উপুর্যপুরি রকেট হামলা চালিয়েছে এবং জুলাই মাসে ইউক্রেন লুহানস্ক থেকে তাদের সৈন্য তাড়িয়ে দেওয়ার পর, স্থল হামলার জন্য সেখানে সেইসব সৈন্য স্থানান্তর করেছে।

জেলেন্সকি তাঁর শুক্রবার রাতের ভাষণে আরও বলেছেন, মস্কো “আরেকটি ডনবাস শহর বাখমুতকে কার্যত ধ্বংস করেছে, শহরটিকে রাশিয়ার সেনাবাহিনী পোড়া ধ্বংসস্তূপে পরিণত করেছে।

[এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে]।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com