শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গণপরিবহন শূন্য ছিল রাজধানীর রাজপথে

  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৬.১৫ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের দিনে রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচলও কম রয়েছে।

জরুরি প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন তারা রিকশা, সিএনজি কিংবা মোটরসাইকেল ব্যবহার করছেন।

এছাড়া বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় নেই যাত্রীদের ভিড়। দেখা নেই যাত্রীবাহী বাসেরও। যেখানে অন্যান্য দিনে শনির আখড়া এলাকায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করত সেখানে এখন অল্প কিছু যাত্রী রয়েছে। কিন্তু বাসের দেখা মিলছে না। মানুষ রিকশা, সিএনজি ও মোটরসাইকেলে করে নিজস্ব গন্তব্যে যাচ্ছেন।

সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, গুলিস্তান মোড় এলাকায় রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে। অফিসগামী যাত্রী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা বাস না পেয়ে সকাল থেকে রিকশা, সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার করছেন।

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ রেখেছে। সেখানে বাড়তি পুলিশ দেখা যাচ্ছে।

সদরঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

গাজীপুর থেকে সায়েদাবাদগামী বাস চলাচল ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। ফলে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেককেই রাইড শেয়ারিং করে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com