শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির সমাবেশ ঘিরে রাজপথে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮.১০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা বলয় রাজধানী জুড়ে। ঢাকার প্রবেশমুখগুলোতে চলছে পুলিশের কড়া তল্লাশি। দূরপাল্লাসহ ছোট বড় সব গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। যাত্রীদের বহন করা ব্যাগ থেকে শুরু করে সন্দেহ হলে হাতের মোবাইল ফোনটিও চেক করা হচ্ছে। যাতে বিব্রত হচ্ছেন অনেকেই।  কেউ কেউ সাধুবাদ জানালেও অনেকে হচ্ছেন আতংকিত।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি জানান, , ঢাকার ভেতরে যেন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, তারই প্রস্তুতি। এছাড়া কর্মসূচি ঘিরে কোনো ধরনের নাশকতার সুযোগ নেই।

কমলাপুর রেল স্টেশন ছিলো সুনসান। তবে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক মনে হলে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। তবে পুলিশ বলছে, কোনো বাড়তি নিরাপত্তা নয়, নিয়মিত কাজের অংশ হিসেবেই তারা তল্লাশি চালাচ্ছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের বাড়তি চাপও দেখা যায়নি।

বিএনপির সমাবেশ ঘিরে রাজপথে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন, অরাজকতার আর কোন সুযোগ নেই। জনগণের আশ্বস্ত করতেই রাজপথে তাদের এমন অবস্থান।

ক্ষমতাসীন দলের নেতারা রাজধানীতে এক সমাবেশে বলেছেন, আমরা চলে যাচ্ছি সাভারে। বিএনপিকে দিয়ে গেলাম ঢাকা। ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে তারা সতর্ক পাহারা বসাবেন বলেও জানিয়েছেন।

ঢাকাবাসীকে অভয় দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, প্রিয় ঢাকাবাসী, আতঙ্কের কারণ নেই। আপনাদের সঙ্গে আমরা আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com