বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের মেঘনায় জাটকা নিধনের দায়ে ৮ জেলের কারাদন্ড

  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৬.২৫ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের জাটকা নিধনের দায়ে ৮ জেলের প্রত্যেককে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি হাইমচর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবা-উল আলম ভূইয়া।
কারাদন্ডপ্রাপ্ত জেলেরা ,মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরো চর এলাকার মো. হাবিব বেপারী (২৪), মো. হান্নান বেগ (৪৫), আলম মোল্লা (৪০), ফটিক বেপারী (৩৫), রোমান হোসেন (২২), মো. আলিম ব্যাগ (২৬), মো. লিটন মৃধা (২৪) ও মো. আলম বেপারী (১৯)।
এর আগে রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত হাইমচরে কর্মরত কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাটাখালি সংলগ্ন গাজীপুরের চর এলাকা থেকে জাটকা নিধন অবস্থায় ৮ জেলেকে আটক করেন।
হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযান কালে জেলেদের কাছ থেকে একটি ৭৫ হর্স পাওয়ার এর ইঞ্জিন চালিত নৌকা ও ২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পড়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ১৫ কেজি জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ড ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com