রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 বিএনপি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তারা ভুল করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩.৪৮ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিএনপি সমাবেশের নামে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তারা ভুল করবে বলে ফের হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শর্ত ভঙ্গ করে খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেবে আদালত। রাজাারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ’কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কেও বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি। পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনমুতি দেয়া হলেও বিএনপি করতে চায় নয়া পল্টনে। এনিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ।

উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি  সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভেনিউতে তাদের সমাবেশের আবেদন করেছে। সুন্দর পরিবেশের কথা বিবেচনা করে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হয়েছে।

শর্ত ভঙ্গ করলে খালেদা জিয়ার মুক্তি বাতিলের বিষয়ে মন্ত্রী বলেন, আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, সমাবেশের নামে অরাজকতা তৈরি করলে কঠোর হাতে বিএনপিকে দমন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com