রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি কোনো বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১০.০০ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীতে ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি কোনো বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না, তা প্রতিহত করবে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধনকালে স্বরাষট্রমন্ত্রী এ সব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি ১০ তারিখকে ঘিরে হুংকার দিচ্ছে। ঢাকায় গণ জমায়েত করে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে- এমনটাই তারা বলে আসেছ। ১০ তারিখের গণ জমায়েতের নামে কোনো বিশৃংখলা সৃষ্টি করলে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে চলে। আমরা সেজন্য নির্বাচনে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসেছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে।’ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আদালতপাড়া থেকে দু’জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করে যাচ্ছে সরকার। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ), নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, সংসদ সদস্য (সংরক্ষিত) তামান্না নূসরাত বুবলী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারমান মনির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমূখ বক্তৃতা করেন।
এসময় মন্ত্রী থানা প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলার রায়পুরা উপজেলার হাইমারা এলাকায় একটি মসজিদ উদ্বোধন করেন। মসজিদ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পাড়াতলী ইউনিয়নে এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন’র অর্থায়নে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র ও ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com