রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সরকারের কোনো সম্পৃক্ততা নেই :

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৮.০০ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৯ নভেম্বর) সকালে আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগের জনসভা উপলক্ষে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শনিবার সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ২০১৩ সালের জ্বালাও-পোড়াওয়ের কথা মনে করে বিএনপির সমাবেশ ঘিরে এমনিতেই আতঙ্কে থাকেন পরিবহন শ্রমিকরা। বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশে যে পরিমান হামলা হয়েছে, এখন তার কিছুই হচ্ছে না এজন্য আওয়ামী লীগকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের সংগঠনগুলোতে সব দলের সদস্যরাই থাকেন। এসব সংগঠন শুধু আওয়ামী লীগের সংগঠন নয়। তারা তাদের সুবিধা-অসুবিধা বিবেচনা করেই কর্মসূচি দেন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।

হাছান মাহমুদ বলেন, বিএনপি পরিবহন সেক্টরে এতো জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে। এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com