রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র আছে বলেই দেশে এতো উন্নতি হয়েছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৪.০১ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে এতো উন্নতি হয়েছে। বিএনপি-জামায়াতের শাসনামলে ছিল হত্যা, দুর্নীতি, সন্ত্রাস, মানি লন্ডারিং আর ভোট চুরি। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে। শেখ হাসিনা বলেন, “তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের ২০০৮ এর নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে আসার পর এই একটানা ২০২২ এদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের উন্নতিটা হয়েছে। নইলে এত উন্নতি হত না। তার আগে ‘প্রকৃত গণতন্ত্রিক অধিকার’ এদেশের মানুষের ছিল না মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা শুরু করি। আজকে নির্বাচনে যতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমাদের এই আন্দোলন,সংগ্রামের ফসল।

যারা রিজার্ভের খরচ নিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “রিজার্ভের টাকায় গম, ভূট্টা, সার ও ভোজ্যতেলসহ মানুষের খাদ্য এবং দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য খরচ হয়েছে।

বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com