সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রিক্সাচালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২.৪১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের মুক্তাগাছার রিকশা চালক আলফাজ মিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মহানগরীর রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের মা খোদেজা বেগম, স্ত্রী নজুফা খাতুন, ভাই রফিকুল ইসলামসহ স্থানীয় কয়েকজন। ঘটনার ৪৯দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামী সনাক্ত এবং কাউকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকা প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বাহাদুরপুর গ্রামের আধা কিলোমিটার দূরত্বে আলফাজ মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার একদিন পর নিহতের বড় ভাই সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। কি কারণে কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করি অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com