রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়ল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২.১৩ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিরাপত্তার কারণে বান্দরবান জেলার দুই উপজেলা রুমা ও রোয়াংছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ নিয়ে সপ্তমবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হলো। তবে এবার থানচি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বান্দরবান সেনানিবাসের ১৬ নভেম্বরের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর (২০২২) পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে থানচি উপজেলা ভ্রমণের ওপর পূর্বের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়।

পরে রুমা ও থানচিসহ চারটি উপজেলায় ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর, ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর, ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর এবং সর্বশেষ ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

উল্লেখ্য ১০ অক্টোবর থেকে পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এ পর্যন্ত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জঙ্গি এবং ৩ জন স্থানীয় সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।

অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। শহরের আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর বেশির ভাগই ফাঁকা।

পর্যটকবাহী গাড়িগুলো নির্ধারিত স্থানে পড়ে আছে। পর্যটন নির্ভর শহরের প্রায় ৫০ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com