শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত মৈত্রী ও বন্ধন সাময়িক বন্ধ

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১.০০ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল আগামী ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত  সাময়িক বন্ধ করা হয়েছে। বাংলাদেশ-ভারত যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ দিকে শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী একপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজকে থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা।

এর আগে, আকাশ পথেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার দেশটিতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com