রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরে চালু করা সম্ভব হচ্ছে না মেট্রোরেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৬.১২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই যাত্রী নিয়ে চলার জন্য প্রস্তুত হবে। তবে, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, ১৬ ডিসেম্বরে তা চালু করা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর সময় পেলেই চালুর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

মেট্রোরেলের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি-সিক্স লাইনের ১১ কিলোমিটারে চলবে এই ট্রেন। যাত্রী পরিবহন শুরু হওয়ার কথা ছিল আসছে বিজয় দিবসেই। কিন্তু তা হচ্ছে না।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ের ৯ টি স্টেশনের মধ্যে প্রস্তুত ৭ টি। বাকি ২ টির কাজ এগিয়ে চলেছে। আর মূল লাইনে সমন্বিত ট্রেন চলাচল পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। সব মিলিয়ে মেট্রোরেল চালু করতে কিছুটা সময় লাগবে।

সম্প্রতি ডলার সংকটে মেট্রোরেলের কাজে সমস্যা হবে না বলে দাবি ব্যবস্থাপনা পরিচালকের। তিনি জানান, প্রাথমিকভাবে খরচ মেটাতে ইতিমধ্যে ছাড় হয়েছে এক হাজার কোটি টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি-সিক্স লাইনের সার্বিক অগ্রগতি প্রায় ৮৪ শতাংশ।

মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে কোন ত্রুটি রাখতে চায় না কর্তৃপক্ষ। এ জন্য ৩৫০ সদস্যের আলাদা এমআরটি পুলিশ ইউনিট গঠনের অনুমোদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্তৃপক্ষের আশা চলতি মাসেই তা চালু করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com