রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮.০৯ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ফেনীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, নিহতদের মধ্যে কাভার্ডভ্যানচালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিনের পরিচয় মিলেছে। বাকি এক জনের পরিচয় এখনো জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো পথে চট্টগ্রাম যাচ্ছিল কাভার্ডভ্যান, এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিন জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত চার জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com