বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১.০০ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় বিরোধী দলীয় নেতা ইমরান খান, প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি লিখেছেন, যাতে তিনি অভিযোগ করেছেন, দেশটির গুপ্তচর বিভাগের প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের দ্বারা রাজনৈতিক হস্তক্ষেপ একটি “গুরুতর অন্যায়।

৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী,গত বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) জন্য নতুন নির্বাচনের দাবিতে একটি সমাবেশের

নেতৃত্ব দেওয়ার সময় আপাতদৃষ্টিতে একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে যান। তার ডান পায়ে গুলি লেগেছে এবং প্রাদেশিক রাজধানী লাহোরের বাড়িতে তিনি সুস্থ হয়ে উঠছেন।

সোমবার, পিটিআই, আলভিকে লেখা খানের চিঠির একটি অনুলিপি প্রকাশ করেছে, যেখানে বিরোধী দলীয় নেতা তার অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই

হামলার পরিকল্পনা করেছেন।

সরকার ও সামরিক বাহিনী এসব অভিযোগকে” ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন

“এবং “একেবারেই অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত” বলে প্রত্যাখ্যান করেছে।

চিঠিতে ইমরান খান, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম

আঞ্জুম এবং সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)- এর প্রধান লেফটেন্যান্ট

জেনারেল বাবর ইফতিখারকে গত মাসের শেষের দিকে তার বিরুদ্ধে জাতীয়ভাবে

সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য তিরস্কার করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন , “এ সংক্রান্ত দুটি প্রশ্ন খতিয়ে দেখা উচিত: পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান কীভাবে একটি পাবলিক প্রেস কনফারেন্স করতে পারেন? কিভাবে দুই সামরিক আমলা বৃহত্তম ফেডারেল রাজনৈতিক দলের নেতাকে লক্ষ্য করে একটি অত্যন্ত রাজনৈতিক সংবাদ সম্মেলন করতে পারেন? ”

প্রেসিডেন্টের দপ্তর বা সামরিক বাহিনী কেউই এই চিঠির জবাব দেয়নি।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, খানের চিঠিটি “রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য তথ্য এবং পরিসংখ্যানকে বিকৃত করা” ছাড়া আর কিছুই নয়।

গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com