রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ২.০৩ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

আগামী মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

তিন বছরের আগে আর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই সরাসরি দেখতে না পারলেও লাইভস্ট্রিমে দেখতে পারেন এই অনন্য দৃশ্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক গ্রিফিথ অবজারভেটরি ও ইতালি ভিত্তিক ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট লাইভস্ট্রিম করবে এই চন্দ্রগ্রহণ।

চলতি বছর এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল মে মাসে। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালে। এর মধ্যবর্তী সময়ে বহু আংশিক চন্দ্রগ্রহণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com