সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের গড়েয়াতে ঘরের চালের টিন কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৪.৪৫ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদী বাজারে চালের টিন কেটে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা দুটি দোকান থেকে নগদ টাকা সহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর ) দিবাগত গভীর রাতে উপজেলার গড়েয়ার চকহলদী ফোটানির বাজারের মুদি ব্যবসায়ী খোকন ও সবুজের দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী খোকন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাতে দোকান ঘরের ওপরের টেনের চাল কেটে চোরের দল দোকানে থাকা সয়াবিন তেল, প্যারাসুট তেল,সিগারেট, সাবান নগদ টাকা সহ প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরের দল পার্শ্ববর্তী মুদি ব্যবসায়ী সবুজের দোকানেও চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এবিষয়ে ইউপি সদস্য গোলাপ জানান, ঘটনা টি খুব ন্যক্কারজনক, আমি এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এস আই ও অত্র ইউনিয়নের বিট অফিসার কে অবগত করেছি

ঠাকুরগাঁও সদর থানার (এস আই) জাবেদ জানান, এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীদের থেকে, লিখিত অভিযোগ পেলে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com