রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পৃথিবী ছাড়লেন বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০.০৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল ৩টায় শ্রীবরদীর আম গোরস্থান ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে শ্রীবরদী থানার এস আই আক্তারুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা,সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম লিটন, শ্রীবরদী পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী লাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু,উপজেলা সাবেক কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com