সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাউবো’র জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯.৩৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতাঃ বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র জায়গা অবৈধভাবে দখল করে তোলা হচ্ছে আর সিসি পিলার করে পাকা স্থাপনা। কোটি টাকার সরকারি সম্পত্তি বেদখল হয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে (পাউবো)র কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীরা।

স্থাপনা নির্মাণের সময় অবৈধ দখল বলে হুঙ্কার দিলেও পরবর্তীতে রহস্যজনক ভাবে রয়েছে তারা নীরব। নির্মাণ কাজ শুরুর সময়ে পাউবো কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা অপসারণের জন্য মো.নূর আলম হাওলাদারকে নোটিশ প্রদান করেন। এরপর আর পাউবো কর্তৃপক্ষের কোন পদক্ষেপ চোখে পড়েনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গাজীপুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাজীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন (পাউবো)র জায়গা যে যার মতো অবৈধভাবে দখল করে নিচ্ছে। মো. নূর আলম হাওলাদার পাউবোর গাজীপুর মৌজা জে এল ২৪ খতিয়ান ২৮৯ দাগ ১৩৪৫ এর ০.০৩ একর জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ি পাকা ভবন নির্মানের কাজ প্রায় শেষের পথে। অথচ তাদের কাছে (পাউবো) র কোনো কাগজপত্রই নেই। কিন্তু কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনকে ম্যানেজ করে রাতে চালিয়ে যাচ্ছে এ অবৈধ দখল কাজ। এনিয়ে স্থানীয়দের মাঝে চলছে নীরব ক্ষোভ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী ভোরের ডাককে জানায়, পাউবোর কোনো বৈধ কাগজপত্র না থাকলেও কিভাবে তারা এ ধরনের অবৈধ দখল কাজ চালিয়ে যাচ্ছে তা বোধগম্য নয়। এমনকি দখলদাররা রাতের আঁধারে নির্মান করছে বিশাল আকৃতির দোকান ঘর।

এবিষয়ে আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয় কেউ কিছু আমাকে জানায় নাই।

উপ-সহকারী প্রকৌশলী পাউবো গাজীপুর শাখার সৌরভ মন্ডল বলেন, মৌলিক ভাবে কয়েক বার নিষেধ করা হলেও অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মো. নূর আলম। এমতাবস্থায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করনসহ নির্মিত স্থাপনা অপসারণ করনের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কিভাবে স্থাপনা নির্মাণের কাজ চলছে এমন প্রশ্ন করতে তিনি ফোন কেটে দেন।

গাজীপুর পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ দিবাকর রায় বলেন, রাতের আঁধারে কাজ চলছে এ ব্যপারে আমার কাছে কোন তথ্য নেই। এ ধরনের কোন কাজ হলে ব্যবস্থা নেয়া হবে।

সুদীপ্ত চৌধুরী উপ-বিভাগীয় প্রকৌশলী, আমতলী পওর বাপাউবো তিনি বলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি, শীঘ্রই আমতলী উপজেলা ভূমি কর্মকর্তাকে নিয়ে আলোচনা করে উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com