রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৩১ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০.৫০ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

পাথর উত্তোলন করার সুযোগ দেওয়ার দাবিতে, আগামী সোমবার (৩১ অক্টোবর) থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে পরিবহন ধর্মঘট আহবান করেছে পরিবহন খাতের মালিক-শ্রমিক নেতারা। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ড-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বলেছে, দাবি না মানলে, সিলেট বিভাগে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরিবহন শ্রমিক নেতারা জানান; সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে স্বাধীনতা উত্তরকাল থেকে সারা দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছিল। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক এ পাথর কোয়ারির সঙ্গে জড়িত।

তারা আরও জানান, গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকায়, সিলেটের পরিবহন খাত, বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে। অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে গাড়ি কিনেছেন। কোয়ারি বন্ধ থাকার কারণে, পণ্য পরিবহন কমে গেছে। অনেক মালিক ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নিতেছেন। অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।

ট্রাক মালিক সমিতির নেতা, ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল বলেছেন, “এর আগে আমরা গত ১৬ অক্টোবর সিলেটের পাথরকোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে, ৩১ অক্টোবর থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টা এবং পর্যায়ক্রমে সিলেট বিভাগে সকল প্রকার পণ্য পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।”

উল্লেখ্য, পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ রেখেছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com