রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভূমি সেবা সহজ করার সুপারিশ স্থায়ী কমিটির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৫.৩২ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ভূমি সেবার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে সাধারণ মানুষের জন্য সহজ সেবামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সংসদ ভবনে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটি সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম, মো. আমিনুল ইসলাম এবং খান আহমেদ শুভ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসন করে আধুনিক সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প” এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌজা ভিত্তিক শ্রেণী বৈষম্য দূরীকরণে মূল্য পুণ:নির্ধারণ, দেবোত্তর সম্পত্তির যথাযথ নিশ্চয়তা বিধান, রেজিষ্ট্রেশন, খারিজ-খাজনা, নামজারীর ক্ষেত্রে জনগণের যাতে ভোগান্তি না হয় এ বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেয়া হয়।
মূল কমিটি কর্তৃক পূর্ববতী বৈঠকে গঠিত এক নং সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সড়ক জনপথ বিভাগের অধিকাংশ জমি গাজীপুর জেলার কতিপয় ব্যক্তি অনিয়মিতভাবে ভোগ-দখল ও রেজিষ্ট্রী-নামজারীর সাথে জড়িতদের নামের তালিকা পরবর্তী বৈঠকে পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
বৈঠকে ভূমি সংক্রান্ত কাজে নিয়োজিত প্রকল্পসমূহের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার এবং ২নং সাব-কমিটির কার্যক্রম পরবর্তীতে সিদ্ধান্ত আকারে উপস্থাপনের অনুরোধ করা হয়। সিলেট জেলার চা বাগানের জমির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য যথাশিগগির পেশ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com