রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.৩৫ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে ৮ জন শ্রমিক নিখোঁজ হয়েছে। আজ সকালে মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন সাগরে বালু উত্তোলনের জন্য ওই ড্রেজার মেশিন রাখা ছিল। বেড়িবাঁধ থেকে আনুমানিক এক হাজার ফুট দূরত্বে ছিল ড্রেজারটি।
এরআগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় ওই স্থানে রাখা ড্রেজার মেশিন ‘সৈকত-২’ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। ওই সময় ড্রেজারে থাকা শ্রমিক শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), তারেক ও বশর (৪৫) সহ আটজন নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।
বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম বলেন, ‘ড্রেজারে আমিসহ ৯ জন ছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কথা শুনে সন্ধ্যা ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে আসি। তবে, বাকিরা সেখানেই ছিল।
ড্রেজার ম্যানেজার রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে অন্য সব শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনায় পতিত ড্রেজারের আট শ্রমিক আসেনি। উত্তোলনকারী শ্রমিকরা সাধারণত সবসময় ড্রেজারেই অবস্থান করে। সেখানে খাওয়া-দাওয়া ও ঘুমের ব্যবস্থা রয়েছে।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সতর্ক অবস্থানে চলে যেতে মাইকিং করা হয়েছে। তারপরও তারা কেন নিরাপদ আশ্রয়ে গেলো না বুঝতে পারছি না।
মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। ড্রেজারে থাকা ৯ শ্রমিকের মধ্যে একজন নিরাপদ স্থানে চলে গেলেও বাকীরা সেখানে অবস্থান করছিল।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। তবে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com