সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৩.৫৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরো ঘণিভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই-সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও-কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, রোববার সকাল ৯টা হতে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে,  পরবর্তী ৭২ ঘন্টায় (আগামী তিনদিন) সারাদেশের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টায় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com