সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সাহায্য দেবে সৌদি আরব

  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৯.১৮ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

সৌদি আরব আজ শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। শুক্রবার যুবরাজ মোহাম্মাদ বিন সালমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেন। তারপরই আজ এ সাহায্যের ঘোষণা এলো। খবর:আল আরাবিয়্যা

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ পরিবেশিত খবরে বলা হয়, যুবরাজ জোরদিয়ে বলেন, ‘উত্তেজনা প্রশমণে অবদান রাখবে এমন সবকিছুর পক্ষে সৌদি আরবের অবস্থান এবং তিনি মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তাদের প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন।’

সৌদি আরব গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অপ্রত্যাশিত ভূমিকা পালন করে।ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে তেল উৎপাদন বৃদ্ধির চাপকে সৌদি আরব একেবারে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে এ টানাপোড়েন শুরু হয়।

সৌদি নেতৃত্বাধীন জ্বালানি তেল রপ্তানিকারক ওপেক গ্রুপ রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের সাথে তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর সৌদি আরব ওয়াশিংটনের কঠোর সমালোচনার মুখে পড়ে। সৌদি সরকারের সিদ্ধান্তের কারনে বিশ্ব বাজারে জ্বালানির দাম অনেক বেশি বেড়ে যায়।

বিশ্বের এই সংঙ্কটপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের উৎপাদন কমানোর ব্যাপারে মস্কোর সাথে হাত মিলানোয় ওয়াশিংটন ওপেক গ্রুপকে দায়ী করে এবং বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে এর ‘পরিণতি’ ভোগের হুমকি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com