সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজডুবি : ৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮.৫০ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছয় জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম নিশ্চিত করেছেন যে কোস্টগার্ড শুক্রবার সকালে দুই জন ও বিকেলে এক জনের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, বুধবার ১২ অক্টোবর বিকেলে দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি সুলতান সানজা নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাহাজটিতে থাকা নয় নাবিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ছয় জনের মধ্যে আজ সকালে দুইজন ও বিকেলে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি তিনজনকে উদ্ধারের অভিযান চলছে।
তিনি আরও বলেন, এখনো উদ্ধার হওয়া লাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com