সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মিয়ানমারের অং সান সু চির আরও ৬ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.২৫ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির আরও ৬ বছরের কারাদণ্ড হয়েছে। দুর্নীতির মামলায় তার এই জেল হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই নিয়ে নোবেলবিজয়ী নেত্রীর মিয়ানমারে ২৬ বছরের কারাদণ্ড হলো।

মামলার সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুই দুর্নীতি মামলায় সু চির তিন বছর করে মোট ৬ বছরের জেল হয়েছে। এক ব্যবসায়ীর কাছে ঘুষ নেওয়ার অভিযোগে তার এই শাস্তি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী; আটক করে শান্তিতে নোবেলজয়ী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্তসহ অনেককে। তখন থেকে সামরিক কারাগারে আটকা আছেন সুচি।

রায়ের শুনানিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং সু চির আইনজীবীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সামরিক বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষকে হত্যা এবং ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় এক পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে।

খবর এনডিটিভির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com