সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ ৬৫ ৫১৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.০৮ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুইশ’ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১৮৭ জন, যা আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে ৩১ হাজারেরও বেশি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, বুধবার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৮ জন এবং ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৮০১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন ৫৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ২৯২ জন।

একইসময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৪০ জন এবং মারা গেছেন ১০৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ১৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৬৯ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com