সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের নাসিক শহরে বাসে আগুন লেগে নিহত কমপক্ষে ১২

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১.৩২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিক শহরে শনিবার একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত নাসিক শহরের পুলিশ কন্ট্রোল রুমের আর একজন কর্মকর্তা জানিয়েছেন,৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একটি ডিজেল ট্যাঙ্কারে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে, ভয়াবহ আগুনের ঘূর্ণায়মান শিখা বাসটিকে আচ্ছন্ন করে ফেলতে দেখা যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বলেন, “নাসিকের বাস দুর্ঘটনায় আমি ব্যথিত। যারা এই দুর্ঘটনায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।” তিনি আরও বলেন, নিহতদের পরিবারকে ২৪,০০ ডলার সহায়তা দেওয়া হবে। আর আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৬০০ ডলার করে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পৃথকভাবে মৃতদের পরিবারের জন্য ছয় হাজার ডলার করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আর, রাজ্য সরকার আহতদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com