সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১.২৪ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

ইউক্রেনের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে বৃহস্পতিবার ভোরের আগে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, ‘মোট ১৭ জন নিহত হয়েছে।’ তাদের মধ্যে এক শিশুও রয়েছে।
প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়।।
মূল রাস্তায় একটি পাঁচতলা আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, জাপোরিঝিয়া ‘প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। এটি একটি ইচ্ছাকৃত অপরাধ’।
ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরটি জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত, এছাড়াও রাশিয়ান-অধিকৃত পারমাণবিক কেন্দ্রটি এখানেই অবস্থিত, সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে।
মস্কো দাবি করে যে, তারা এই অঞ্চলটিকে সংযুক্ত করেছে যদিও তার বাহিনী এটির সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে না।
ইউক্রেন বলেছে যে গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয়ে শেল বর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কিয়েভ এ জন্য মস্কোকে দায়ী করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com