বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান। ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫.৩৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে ভাঙ্গা উপজেলায় বালিয়াহাটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যে চিনি, তেল বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়। এছাড়াও অবৈধভাবে শিশু খাদ্যের ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের প্রস্তাব করা এবং বেকারি পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত তামাক পণ্য বিড়ি বিক্রয় করার অপরাধে উপজেলার বালিয়াহাটি বাজারে পলাশ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই-ভাই স্টোরকে ৫ হাজার টাকা এবং আলামিন ফার্মেসীকে ১০ টাকা সহ সর্বোমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস মো: বজলুর রশিদ খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. গোলাম মওলা ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com