সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১০ জনকে গুলি করে হত্যা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ২.৫৪ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি পানশালায় সশস্ত্র হামলাকারীরা ১০ জনকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। মেক্সিকান কর্তৃপক্ষের বরাতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দুটি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com