সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ২.৩৫ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাশিয়ার নাগরিকদের প্রতি প্রেসিডেন্ট পুতিনের আংশিক সৈন্য পাঠানোর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। এতে দেশটিতে নতুন করে প্রতিবাদ জানানো শুরু হয়েছে। খবর এএফপি’র।
জেলেনস্কি তার প্রাত্যহিক ভাষণে বলেন, ‘এই ছয় মাসের যুদ্ধে রাশিয়ার ৫৫,০০০ সৈন্য প্রাণ হারিয়েছে।

‘আরও চান? না? তাহলে প্রতিবাদ করুন। ফিরে যান। পালিয়ে যান বা ইউক্রেন সৈন্যের কাছে আত্মসমর্পণ করুন।
জেলেনস্কি আরও বলেন, ‘আপনারা ইতোমধ্যে ইউক্রেনের নাগরিকদের হত্যা ও নির্যাতন করাসহ সব ধরনের অপরাধ করেছেন। কারণ, আপনারা নীরব ছিলেন। কারণ, আপনারা নীরব রয়েছেন।

‘রাশিয়ার মানুষের জন্য পথ বেছে নেওয়ার আপনাদের এখনি সময়। এক্ষেত্রে আপনাদের বাঁচা বা মরার পথ বেছে নিতে হবে। আপনাদের শারীরিকভাবে ভাল থাকার বা পঙ্গু হওয়ার পথ বেছে নিতে হবে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার নারীদেরকে তাদের স্বামী, সন্তান ও নাতিদের বাঁচানোর পথ বেছে নিতে হবে বা তাদেরকে মৃত্যু, যুদ্ধ ও এক ব্যক্তির (পুতিন) হাত থেকে রক্ষার চেষ্টা করতে হবে।
আংশিক সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পর বুধবার রাশিয়ায় বিক্ষোভ-সমাবেশ চলাকালে ১৩শ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com