বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বায়ু দূষণের কারনে বিশ্বে মানুষের গড় আয়ু প্রায় ৩ বছর কমেছে

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০, ৫.২৭ পিএম
  • ৭৯৪ বার পড়া হয়েছে

বায়ু দূষণের কারনে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মানুষের গড় আয়ু প্রায় ৩ বছর করে কমছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

বার্তা সংস্থার খবরে বলা হয়েছে কারডিওভাস্কুলার রিসার্চ জার্নালে মঙ্গলবার প্রকাশিত জার্মানির মেইনে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউটেরর জোস লেলিভেলড এর নেতৃত্বে একদল গবেষকের লেখা এক প্রতিবেদনে এমন তথ্যের উল্লেখ করে বলা হয়েছে, বায়ু দূষণের কারনে বিশ্বে প্রতিবছর ৮৮ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে।

বায়ু দূষণ মানুষের জন্য তামাকের চেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করছে বলে উল্লেখ করে তাঁরা বলেন, বাতাসের অতি ক্ষুদ্র দূষিত ধূলি কণা এবং জ্বালানি তেল, গ্যাস ও কয়লার ব্যাবহারের অবসান ঘটানো গেলে মানুষের গড় আয়ু এক বছর পুনরুদ্ধার করা সম্ভব হবে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বায়ু দূষণের কারনে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া যেখানে চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে এ কারনে গড় অকাল মৃত্যুর হার বিশ্বের গড় মৃত্যু হারের চেয়ে বেশি।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বায়ু দূষণের মাত্রা চরম আকার ধারণ করেছে এবং এর ফলে দেশটিতে বছরে ৯৬ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com