সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় দখলে মরিয়া সরকার- ববি হাজ্জাজ।

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১.০৭ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম জেলা ও মহানগর ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় ১০ সেপ্টেম্বর ২০২২ ইং বিকাল ৩ টায়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম এর দলীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ উপস্থিত এনডিএম নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করার ঘটনা প্রমাণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে মরিয়া সরকার।
ববি হাজ্জাজ বলেন, এই চট্রগ্রাম অঞ্চলে একজন উপমন্ত্রী রয়েছেন যার দায়িত্বে শিক্ষা মন্ত্রনালয়। অথচ তিনি বুয়েটের মেধাবী ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, শ্রদ্ধেয় আলেমদের অসম্মান করে নোংরা বক্তব্য রেখেছিলেন। আমরা মনে করি, তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনেই আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে হেলমেট বাহিনী ছাত্ররাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। সরকার পছন্দের লোকদের দিয়ে একসময় ব্যাংক, টিভি চ্যানেল দখল করেছে। আর আজ হাত দিয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। হয় তাঁরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দলীয় ক্যাডারদের নিয়ন্ত্রণে নিবে অথবা ইচ্ছামত ট্রাষ্টিবোর্ড পুনর্গঠন করবে।

এনডিএম চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক এবং দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে ববি হাজাজ আরও বলেন,“রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি না করেই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা এবং জাতীয় দৈনিকগুলোতে ইভিএম ব্যবহারের পক্ষে ইসির প্রচারণা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরেক দফা অস্থিতিশীল করে তুলবে। একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে ইসির সংলাপে আমরা যে প্রস্তাব করেছিলাম সেই ব্যাপারে আমরা জনমত গঠন করতে চাই। চট্রগ্রামের প্রতিটি আসনে আগামী নির্বাচনে দলীয় সিংহ মার্কায় প্রার্থী মনোনয়ন দিবে এনডিএম। নিরপেক্ষ নির্বাচন হলে চট্রগ্রামের মাটি থেকে আমরা খালি হাতে ফিরব না ইনশাআল্লাহ।

এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের বিভাগীয় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

সম্মেলন শেষে এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের নতুন কমিটিতে এমরান_চৌধুরীকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com