সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

সাইয়্যিদুল আইয়াদ শরীফের সম্মানার্থে মুহম্মদিয়া শরীফে মিলাদ মাহফিল 

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯.৫১ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে রাজারবাগ শরীফ থেকে প্রচারিত”সাইয়্যিদুল আইয়াদ শরীফ” উনার ব্যানার টানানো হয় গত শুক্রবার জুময়ার নামাজ শেষে। আসছে১২-ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,সাইয়্যিদুল আইয়াদ শরীফ ব্যানার টানানোর সম্মানার্থে-৯ সেপ্টেম্বর শুক্রবার জুময়ার নামাজের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল মুহম্মদিয়া শরীফে অনুষ্টিত হয়।মিলাদ শরীফ ও  দোয়া মাহফিল শেষে রুহের মাগফিরাত কামনা করে বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতাঃঅলিয়ে কামিল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি, উনার সহধর্মীনি মুসাম্মত খোদেজা খাতুন রহমতুল্লাহি আলাইহা ও আলহাজ হযরত মাওলানা মুহম্মদ আবদুর রাজ্জাক, মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার এবং হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি সহ পারিবারিক কবর জিয়ারত করা হয়।উল্লেখ্য যে, রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার মুহম্মদ আবদুর রউফ তিনি মুরিদ ছিলেন। মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন মুহম্মদিয়া শরীফের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক। এসময় মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত  মাওলানা মুহম্মদ আবুল কালাম,ঢাকা প্রেসক্লাবের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ময়মনসিংহ জেলা শাখার সদস্য,সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ আবদুল কাদির (শরীফ), হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামসুল হক (তাইজুল), মুহম্মদ আবদুর রাশিদ, মুহম্মদ আফাজ উদ্দিন, মুহম্মদ হাবিবুর রহমান, জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করে,তবারক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com