বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে ৮টি গণপরিবহনকে জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১১.০২ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

গণপরিবহনে নতুন ভাড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে একাধিক গণপরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর ৯টি স্থানে চলা এই অভিযানে গাড়ির রুট পারমিট ও লাইসেন্সসহ বৈধ কাগজপত্র যাচাই করা হয়।

ছুটির দিনেও বাসের ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের দাম সমন্বয় করে বাস ভাড়া কিলোমিটার প্রতি কমানো হয় পাঁচ পয়সা। কিন্তু বাসগুলো নতুন ভাড়ার অতিরিক্ত আদায় করছে কিনা সেটি যাচাই করতেই এই অভিযান।

যাত্রীদের অভিযোগ, বরাবরই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া আদায় করে বাসগুলো। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

বাস শ্রমিকদের যুক্তি, পথে পথে চাঁদাবাজির কারণে বাধ্য হয়ে তারা যাত্রীদের কাছ থেকে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেশি ভাড়া আদায় করেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবের আলম বলেন, কোনো যুক্তিতেই বাড়তি ভাড়া আদায় করা যাবে না। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে বাসের কাগজপত্রও যাচাই করা হয়। বিভিন্ন অভিযোগে কলেজগেট এলাকায় আটটি বাসের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। রুট পারমিট জাল থাকায় একটি বাসকে পাঠানো হয় ডাম্পিংয়ে।

এদিকে বিআরটিএ পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, ছুটির দিনের সুযোগ নিয়ে শ্রমিকরা যাতে যাত্রীদের সাথে কোন অন্যায় করতে না পারে সে জন্যই এই অভিযান।

উল্লেখ্য, জ্বালানী তেলের দাম পাঁচ টাকা কমানোর সাথে সমন্বয় করে দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি দুই টাকা ১৫ পয়সা ও মহানগর পর্যায়ে দুই টাকা  ৪৫ পয়সা নির্ধারণ করেছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com