মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহের ফুলপুরে ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত, ১৫ জন আহত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩০ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক যাত্রী (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফুলপুর থানাধীন ফুলপুর-তারাকান্দা সীমান্তবর্তী ধলি নামক স্থানে বাস, পিকআপ ও অটো গাড়ির ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী মন্ডল এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস (ময়মনসিংহ ব-১১-০১৯৪) ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফুলপুর থানাধীন ফুলপুর-তারাকান্দা সীমান্তবর্তী ধলি নামক স্থানে আসা মাত্রই ময়মনসিংহগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো ন-১৫-২৯১৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে চলতে থাকা ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কা লেগে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায় এবং পিকাপের সামনের অংশ সম্পুর্ন বিধ্বস্ত হয়।

এতে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় আহতদের ফুলপুর উপজেলা হাসপাতালে পাঠান। আহতদের হাসপাতালে নেয়ার পর একজন অজ্ঞাত এক পুরুষ (৩০) মারা যান।

গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com