মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পটুয়াখালী জেলার গলাচিপায় মালবাহী টমটম উল্টে নিহত ১ জন

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১.৪৯ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম কিরণ (১৭)। সে গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া’র পুত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ আগস্ট ) দুপুর ১১ টা ৩০ মিনিটের দিকে গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দা নামক স্থানে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ২ন ওয়ার্ড শ্যামলীবাগের মো. সেলিম মিয়া’র পুত্র কিরন সজীব গ্রুপের ডিলার মো. জসিম উদ্দিনের ডিলার পয়েন্টের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করত। বুধাবার উলানিয়া বাজারে কোম্পানীর মালামাল সরবরাহ করে গলাচিপা ফেরার পথে রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা বাজারের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মালামাল ভর্তি টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় টমটমের নিচে মাথা চাপা পড়ে কিরন গুরুতর আহত হয়। এলাকাবাসী কিরনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া টমটমে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা অফিসার ইন চার্জ এম আর শওকত আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এবিষয় কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com