শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৯.০২ পিএম
  • ৭৭৯ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী আজ বগুড়ার গাবতলীতে সৈয়দ আহম্মদ কলেজের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বিশ্ব আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, রোবট শ্রম বাজার দখল করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এক বিস্ময়ের নাম। সবচেয়ে বেশি মানুষের ঘনত্বপূর্ণ এ দেশটি কীভাবে এত উন্নতি করতে পারে তাই আজ সারা বিশ্বের কাছে বিস্ময়।
তিনি বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ তৈরি করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাশূন্যে প্রেরণ করেছে স্যাটেলাইট, কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা হচ্ছে টানেল, নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে পদ্মা সেতু এবং তৃণমূল পর্যায়ে প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com