মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৮.১৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে জয়নুল আবেদিন পার্কে শিক্ষার্থীদের ঘোরাফেরা বন্ধে অভিযান পরিচালনা করেছে ময়সনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।

অভিযানকালে তিনি পার্কে উপস্থিত শিক্ষার্থীদের সতর্ক করেন। পরবর্তীতে শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেন এবং এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরের মোটরসাইকেল চালানোর দায়ে ৪ মোটরসাইকেল চালককে মোট ১৪০০ টাকা জরিমানা করেন।

এ সময় তিনি বলেন, স্কুল কলেজ ফাঁকি দিয়ে জয়নুল আবেদিন পার্কে কোন শিক্ষার্থী পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নগরিক বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরে মোটরবাইক চালানো নিষেধ করা হলেও অনেকে বেপরোয়াভাবে এখানে বাইক চালান।

এ নিষেধাজ্ঞা অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, বাজার পরিদর্শক জালাল আহমেদ চৌধুরী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com