শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষ : কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের বছরব্যাপি অনুষ্ঠান শুরু হচ্ছে আগামীকাল

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৫৪ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মুজিববর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশন বছরব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার রাতে উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল রোববার (১মার্চ) উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে দুতাবাসের সকল কর্মকর্তা জাতিরপিতা বঙ্গবন্ধুর টুঙ্গীপাড়াস্থ সমাধিতে পূষ্পমাল্য অর্পণ করবেন। উপ-হাইকমিশনার ও তার সহধর্মিনী ইসমাত জেরিন ছাড়াও দূতাবাস প্রধান বি এম জামাল হোসেন ও তার সহধর্মিনী আবিদা সুলতানা, কাউন্সিলর মো: বশির উদ্দীন, কাউন্সিলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ সফিউল ইমাম, ফার্স্ট সেক্রেটারী (বানিজ্যিক) শামসুল আর্ফি, ফার্স্ট সেক্রেটারী (প্রেস) মো: মোফাকখারুল ইকবাল ও তার সহধর্মিনী তাসমিমা বেগম, ফার্স্ট সেক্রেটারী শামীমা ইয়াসমিন স্মৃতি ও সেকেন্ড সচিব (কন্সুলার) শেখ শাফিনুল হক এ সময় উপস্থিত থাকবেন।
এ ছাড়া কোলকাতা উপ-হাইকমিশনের উদ্যেগে ১৭ মার্চ থেকে যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বছরব্যাপী বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী-র নানা অনুষ্ঠান। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে। এর আগে বঙ্গবন্ধুর পাঠ্যকালের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪নং কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধানিবেদনের মধ্যদিয়ে শুরু হবে বছরব্যাপী নানা অনুষ্ঠান।
উল্লে¬খ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কোলকাতার এই মিশনটির গুরুত্ব ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এখান থেকেই বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com