মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁ হাসপাতালের সিঁড়ি থেকে ৪ দিন বয়সী জীবিত নবজাতক (কন্যা) উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১.২০ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে ৪ দিন বয়সী জীবিত নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।রবিবার (১৪ আগষ্ট) রাত ৮ দিকে এ ঘটনা ঘটে। নবজাতকটিকে উদ্ধারের পর ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের চিল্লাপাল্লা শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিঁড়িতে শুয়ে এক নবজাতক কান্না করছে। লোকজন তাঁকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে অজ্ঞাত শিশু হওয়ায় ওয়ার্ড বয়ের নামে  ভর্তি করান।
হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, ‘দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তাঁর অক্সিজেন স্বল্পতায় ছিল আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ পত্র লিখে দিয়ে যান।’
হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে,  সর্বক্ষণিক তাঁর দেখভাল করার জন্য লোক রয়েছে।’এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত নবজাতকের উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি, জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com