শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কলকাতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৪.০০ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং তাঁরই দৌহিত্র সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল শুক্রবার কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান। বাংলাদেশ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। আগামী ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যায়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে থাকতেন।
তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ হতে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর রুম ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই কলেজে অধ্যায়নরত অবস্থায় বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং ত্রাণ বিতরণ করেন। হলওয়ে মন্যুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং দাঙ্গার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে কাজ করেন। তাঁর জীবনের রাজনৈতিক কর্মকান্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com