মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গারা যেন পালাতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে কোস্টগার্ড :স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৮.৩৯ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা যেন পালাতে না পারে এবং কোন দালালের খপ্পরে না পড়ে সেই লক্ষ্যে কাজ করছে কোস্টগার্ড। এছাড়াও, মানবপাচারকারীদের দৌরাত্নও যেন না বাড়ে সেদিকে সজাগ থাকবে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে, ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে আধুনিক ড্রোনের মাধ্যমে তদারকি কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে প্রায় একটার দিকে, ঢাকা থেকে হেলিকপ্টারে ভাসানচরে পৌছয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরপর ভাসানচরসহ আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণে কোস্টগার্ডের ড্রোন মনিটরিং কার্যক্রম উদ্বোধন করেন তিনি। একইসাথে কোস্টগার্ডে সদস্যদের নতুন ‘কমব্যাট ইউনিফর্ম’ও উদ্বোধন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এছাড়াও, রোহিঙ্গাদের যাবতীয় সুবিধা রয়েছে এখানে। তিনি মনে করছেন, কক্সবাজার থেকে রোহিঙ্গারা ভাসানচরে এলে ভালো থাকবে।

কোস্টগার্ডের কর্মকর্তা ক্যাপ্টেন কাজী শাহ আলম জানিয়েছেন, আধুনিক ড্রোনটি দিনে ও রাতে উপকুলীয় এলাকা ছাড়াও সমুদ্র ও উপকূলীয় বনাঞ্চলে মনিটরিং এ সক্ষম। এতে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃংখলা পরিপন্থী যে কোন কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বঙ্গোপসাগরে হাতিয়া দ্বীপের কাছাকাছি ভাসানচরে নৌবাহিনীর তৈরি স্থাপনায় বর্তমানে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com