মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন ৭৭ রোগী ভর্তি

  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০.২২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৮ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৮৮৯ জন, ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৪২০ জন এবং ঢাকার বাইরে ৪৬৯ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫৪৪ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ১৫৮ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৮৬ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com