বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১০.৩১ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় নিহত তিন জন হলেন ফেনীর ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তাঁর স্ত্রী জাহানারা আক্তার ও শ্যালিকা সালমা আক্তার।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, ইলিয়টগঞ্জ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। প্রাইভেটকারটিতে যে তিন জন ছিলেন, তাঁরা সবাই নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com