শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নয়জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০ প্রদানের ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ১২.১৪ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে নাম ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে বলে তথ্য বিরণীতে বলা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বুধবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২০ প্রদান করবেন।
তারা হচ্ছেন : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির, শিক্ষায় ভারতেশ্বরী হোম্স; সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মদ (বীর মুক্তিযোদ্ধা) এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com