মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজ জিম্বাবুয়ের মুখোমুখি বিশ্বকাপ জয়ী ছয় খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবি একাদশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ১২.১৭ এএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে

আগামী ২২ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টের আগে বাংলাদেশ সফরে গা গরমের জন্য একটি দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ  বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে লড়বে তারা। বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের ছয়জন ক্রিকেটার।
যুব দলের ক্রিকেটাররা হলেন- অধিনায়ক আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। একমাত্র শরীফুলের বিসিবি ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বিসিবি একাদশের স্কোয়াডে জাতীয় দলের কোন ক্রিকেটার নেই। কারন বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নিয়ে ব্যস্ত। প্রস্তুতিমূলক ম্যাচকে সামনে রেখে গতকাল বিসিবি একাদশ ঘোষনা করা হয়। সেই সাথে প্রথম টেস্টের জন্য জাতীয় দলও ঘোষনা করা হয়।
দলের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়া দলে নেই সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দু’জন নতুন মুখও রয়েছে। এরা হলেন- ব্যাটসম্যান ইয়াসির আলি ও পেসার হাসান মাহমুদ।
এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দু’টি-২০ ও এক টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া একমাত্র টেস্টের পর সিলেটে তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ওয়ানডে শেষে দু’ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে দু’টি টি-২০। পূর্ণাঙ্গ সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।
প্রথম সন্তান জন্ম নিতে যাওয়ায় স্ত্রীর পাশে থাকতে টেস্টে থাকছেন না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামস। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রেইগ আরভিন। টেস্টে না খেললেও, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে খেলবেন উইলিয়ামস। তাই আরভিনের নেতৃত্বে টেস্ট খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে।
বিসিবি স্কোয়াড : নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন (জুনিয়র), ফারদিন অনি, সুমন খান, মাকিদুল ইসলাম মুগ্ধ, শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনডলোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের সূচি :
১৮-১৯ ফেব্রুয়ারি : দুই দিনের প্রস্তুতি ম্যাচ,
২২-২৬ ফেব্রুয়ারি : একমাত্র টেস্ট, মিরপুর ০১ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট  ০৬ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ : প্রথম টি-২০, মিরপুর  ১১ মার্চ : দ্বিতীয় টি-২০, মিরপুর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com