বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলে চড়ানো শেখাতে নমুনা কোচ ঢাকায়

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৯.০৩ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্বপ্নের মেট্রোরেলের প্রথম কোচ (নমুনা কোচ) উত্তরার দিয়াবাড়িতে রাখা হয়েছে। এই কোচ দিয়েই জনগণকে মেট্রোরেল চড়ানো শেখানো হবে। তবে নমুনা কোচ হওয়ায় মূল পরিবহন বহরে এটি সংযুক্ত হবে না।
আজ সোমবার সকালে মেট্রোরেলের ডিপোর কন্টেইনার থেকে কোচটি বের করা হয়।
ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, কোচটি জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি করে আনা হয়েছে। এই কোচ শুধু প্রদর্শন করা হবে, যুক্ত হবে না যাত্রী পরিবহন বহরে। মূল কোচগুলো যে উপাদান দিয়ে যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে। উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য প্রদর্শিত হবে।
তিনি বলেন, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হয়েছে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকিট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেয়া হবে। প্রদর্শনীর জন্য কোচটি আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছবে।
আগামী ২০২১ সালে বিজয়ের মাসে জনগণ মেট্র্রোরেলে উঠবে বলে আশা প্রকাশ করেন এম এ এন ছিদ্দিক বলেন, সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি। দেশে আসা মেট্রোরেল ট্রেন সেট জাতীয় পতাকার রঙে সাজানো থাকবে।
জানা গেছে, মেট্রোরেল সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নমুনা ট্রেনটি বা মকআপ ট্রেন আনা হয়েছে। এ জন্য উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com